ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অবশেষে রাজশাহী রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

সম্মেলন অনুষ্ঠানের প্রায় ৯ মাস পর অবশেষে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল যৌথ কমিটির আংশিক কমিটি অনুমোদন করেন। 


যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্মেলনের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। ঘোষিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।রাজশাহী জেলা যুবলীগের সভাপতি করা হয়েছে মাহমুদ হাসান ফয়সল সজলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে, মো. ইয়াসির আরাফাত সৈকতকে।


১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে ৯ জন সহ-সভাপতি হলেন যথাক্রমে- আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিন রেজা লিটন, কাজি মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান; ৪ জন যুগ্ম সম্পাদ যথাক্রমে-মোবারক হোসেন, সামাউন ইসলাম, সেজানুর রহমান ও কামরুল ইসলাম মিঠু; ৪ জন সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেজারাজুল ইসলাম ও ফায়সাল আহমেদ রুনু।


অন্যদিকে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি করা হয়েছে, মো. মনিরুজ্জামান খান মণিরকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তৌরিদ আল মাসুদ রনিকে। ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ৫ জন সহ-সভাপতি হলেন যথাক্রমে- সহ-সভাপতি আমিনুর রহমান খান, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুর রহমান শিবলী ও জয়নাল আবেদিন। ২ জন যুগ্ম সম্পাদক যথাক্রমে- শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েল।  ২ জন সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- খালেদ হাসান বিপ্লব ও  অরবিন্দ দত্ত বাপ্পি। গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক মুরসালিন হক বাবু এবং ২ জন সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে- প্রনব কুমার সরকার ও এসএম আশিকুর রহমান আদ্বিত্য। 


উল্লেখ্য, গতবছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় ৯ মাস পর আংশিক কমিটি ঘোষণা করা হলো। 

ads
ads
ads

Our Facebook Page

↑